কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ০৯:০৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় ভারত: পীযূষ গয়াল

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পীযূষ গয়াল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পীযূষ গয়াল। ছবি : সংগৃহীত

ভারতের বাণিজ্যমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি’র রাজ্যসভার প্রভাবশালী নেতা পীযূষ গয়াল বাংলাদেশের বর্তমান সরকারের আমলে আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে বলেছেন, ভারত রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ চায়। রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

সফররত বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধি দল মঙ্গলবার (৮ আগস্ট) নয়াদিল্লির সংসদ কার্যালয়ে পীযূষ গয়ালের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী এ অঞ্চলের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান কূটনীতিকের সঙ্গে নুরের বৈঠক

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে তারা দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক বিষয়ে আলোচনা করেন।

আওয়ামী লীগ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে ভারতের এই কেন্দ্রীয়মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখতে ভারত সবসময়ই আন্তরিক। ভারত রাজনৈতিকভাবে স্থিতিশীল বাংলাদেশ চায়। বাংলাদেশের যে কোনো সমস্যা ভারত সব সময় বিশেষ বিবেচনায় নিয়ে থাকে। আগামী দিনে এই অংশীদারিত্ব অব্যাহত ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে বাসস জানিয়েছে, খাদ্যশস্য রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ভারতের বাণিজ্য মন্ত্রী প্রতিনিধি দলকে বলেন, তার সরকার দুই দেশের ব্যবসা-বাণিজ্যের বৃহত্তর সুবিধার জন্য প্রয়োজনীয় পণ্যগুলোর ওপর সমস্ত বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। যাতে বাংলাদেশ সরকার তাদের প্রয়োজনের সময় প্রয়োজনীয় পণ্যগুলোর একটি অনুমানযোগ্য প্রবাহ পেতে পারে। এ ছাড়া ভারত সরকারও বাংলাদেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতেও অগ্রাধিকার দিচ্ছে। এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমাতে ভারত যাতে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারে সেজন্য তিনি প্রতিনিধি দলের সদস্যদের আরও পণ্যের নাম প্রস্তাব করার অনুরোধ জানান।

বৈঠক শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বাসসকে বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে’ অনুষ্ঠিত আলোচনায় ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয় ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ইস্যু উঠে এসেছে।

এদিকে প্রতিনিধি দলটি আজ বিকেলে জি-২০ সমন্বয়ক ও ভারতের প্রাক্তন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দেখা করেছে। বৈঠকে ঢাকায় ভারতের সাবেক এই হাইকমিশনার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ নীতি হচ্ছে প্রতিবেশী প্রথম। আর সব প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ প্রথম। এই বিশেষ সম্পর্কের কারণেই বাংলাদেশকে জি-২০ সম্মেলনে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। শ্রিংলা আরও বলেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় এমন কোন শক্তিকে ভারত কখনও সমর্থন করে না।

এর আগে সকালে আওয়ামী লীগ প্রতিনিধি দলটি নয়াদিল্লির ইন্ডিয়া গেট সার্কেলে ভারতের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করেন।

‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নয়াদিল্লি সফর করছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, অরোমা দত্ত এমপি এবং অধ্যাপক মেরিনা জাহান এমপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X