বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার আমলে দেশটা ছিল কারাগার : জামায়াত আমির

বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি : কালবেলা
বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান । ছবি : কালবেলা

শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১ ডিসেম্বর) রাতে বরিশাল সফর উপলক্ষে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহা. বাবর।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০০৬ সালের ২৮ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বহু মানুষকে গুম ও খুন করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার করা হয়েছিল শুধু সত্যের পক্ষে থাকার জন্য।

তিনি আরও বলেন, একজন বিচারপতি কলা পাতায় শুয়ে দেশ ছাড়তে চান, তার এই অবস্থা আমাকে লজ্জিত করে। তবে তারা বিচার ব্যবস্থা যেভাবে ধ্বংস করেছে তা আমাকে আরও বেশি লজ্জিত করে। তারা চেয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এমন একটা ভাব- তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো গুম, খুন, ছিনতাই হবে না। সবাই সম্মানের সাথে মর্যাদা নিয়ে চলবে। আমরা এমন যুব সমাজ চাই যেখানে মাদকের ছোয়া থাকবে না।

তিনি বলেন, আমাদের তিনজন শীর্ষ স্থানীয় নেতা একাধারে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমরা গর্বের সাথে বলতে পারি তাদের হাত ছিল দুর্নীতি মুক্ত। সেই দলের মানুষগুলোই আজ জামায়াতে ইসলামী করেন। আল্লাহর রাসূল বলেছেন, যে রাষ্ট্রে মুসলমান থাকবে সংখ্যাগরিষ্ট সেখানে সংখ্যালঘুরা তাদের কাছে আমানত। কেউ যদি এই আমানত রক্ষা না করে তবে আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে দাড়াব।

মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। এ ছাড়া বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলা আমির জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নামজুল আহসান, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

জি-৭ সম্মেলন, ইরান চুক্তির পর ইউক্রেন যুদ্ধ বন্ধে নজর

ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা 

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

১০

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

১১

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

১২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

১৩

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

১৪

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

১৫

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১৬

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১৭

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১৮

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৯

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

২০
X