কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৯:১৩ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সর্বত্রই এই সরকারের পতনের আওয়াজ উঠেছে : রিজভী

বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

শুধু দেশে নয়, দেশের বাইরে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পাড় থেকেও আওয়ামী লীগ সরকারের পতনের আওয়াজ উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে একদফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন- জনগণের ক্ষমতা এখন পুলিশের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেওয়া হয়েছে। সেখান থেকে সেই ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপির একদফা আন্দোলন। সকাল থেকেই এই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আমরা মাত্র একটি দাবি, একটি প্রত্যয়, একটি অঙ্গীকার নিয়ে এখানে উপস্থিত হয়েছি। সেটি হলো- এই শেখ হাসিনা সরকারের পদত্যাগ। তার পদত্যাগ এখন গণদাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন- আমার-আপনার নিরাপত্তার জন্য, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি একদফার আন্দোলন করছে। সেই একদফা আন্দোলনের অংশ হিসেবে আজকের এই গণমিছিল। এই মিছিল থেকে আপনার গলার সর্বোচ্চ শক্তি দিয়ে আওয়াজ তুলুন শেখ হাসিনার পদত্যাগের জন্য।

বিএনপির এই নেতা বলেন, আজকে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনি উঠেছে এই সরকারের পদত্যাগের জন্য। শুধু দেশে নয়, শুধু দেশে নয়, দেশের বাইরে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের পাড় থেকেও আওয়ামী লীগ সরকারের পতনের আওয়াজ উঠেছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং তানভীর আহমেদ রবিন ও লিটন মাহমুদের যৌথ পরিচালনায় গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এতে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X