কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত : খেলাফত মজলিস

বিক্ষোভ সমাবেশে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় খেলাফত মজলিস। ছবি : সংগৃহীত
বিক্ষোভ সমাবেশে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় খেলাফত মজলিস। ছবি : সংগৃহীত

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলার সুযোগ করে দিয়ে ভারত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে। সহকারী হাইমিশনে হামলার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে ভারত।

একইসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে এ হামলার জন্য ভারতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, নরেন্দ্র মোদি পতিত ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। ভারতের আগ্রাসন মোকাবিলায় বাংলাদেশের মানুষ জীবন দিতে প্রস্তুত রয়েছে।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতার এক বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে পুরানা পল্টন মসজিদ সংলগ্ন বিজয়নগর সড়কে এসে শেষ হয়।

জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আবদুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ইসলামী যুব মজলিসের সভাপতি তাওহিদুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় সহআইন সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন, শ্রমিক মজলিসের সহসাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাওলানা ফরিদ আহমদ হেলালী, মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট সারওয়ার রহামান চৌধুরী, মহানগরী সহসভাপতি মাওলানা ফারুক আহমদ ভূইয়া, সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, শ্রমিক নেতা ইঞ্জিনিয়ার মতিউর রহমান, যুব নেতা জামিরুল ইসলাম, ছাত্র নেতা সাইফুদ্দিন আহমদ, শাহ শিহাব উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১০

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১১

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১২

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৩

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৪

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৬

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৭

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৮

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৯

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X