কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:২৯ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে’

পুরনো ছবি।
পুরনো ছবি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লিভারের সমস্যা বেড়েছে। তিনি জ্বরেও ভুগছেন। এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘ম্যাডামের কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়েছে। সেগুলোর পরীক্ষা–নিরীক্ষা চলছে। ওনার আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে।’

শুক্রবার রাত আটটার দিকে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সভা হয়। সেখানে মির্জা ফখরুলও উপস্থিত ছিলেন। মেডিকেল বোর্ডের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বৈঠকে চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করেন।

মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন, গত দু’দিনে খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। লিভারের সমস্যা, মূত্রে সংক্রমণ ও জ্বর আছে। শুক্রবারের সভায় তার আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষার রিপোর্টের ফলাফল নিয়ে পর্যালোচনা করা হয়।

এর আগে, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বুধবার (৯ আগস্ট) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৮ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। এর মধ্যে হার্ট, কিডনি, লিভারের কিছু সমস্যা নতুনভাবে দেখা দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎকরা জানান, তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। তার পরিপাকতন্ত্রে তিনবার রক্তক্ষরণ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X