কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কারো দয়ার দানে আমাদের বিজয় আসেনি : শেখ বাবলু

শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা
শেখ রফিকুল ইসলাম বাবলু। ছবি : কালবেলা

ভাসানী অনুসারী পরিষদের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ভারতকে লাল কার্ড দেখিয়ে বলেন, আজ থেকে আমরা ভারতীয় সব পণ্য বর্জন করলাম। বাংলাদেশের বন্ধু হিসেবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিলেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। কিন্তু আমাদের বিজয়ের মাসে যখন বাংলাদেশের পতাকাকে অবমাননা করেন, তখন আপনাদের বন্ধু ভাবতে কষ্ট হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

জাতীয় পতাকার অবমাননা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, বুধবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে আমরা মিলিত হয়েছিলাম। সেখানেও বাংলাদেশের সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছি। ভবিষ্যতেও দেশের সম্মানের স্বার্থে আমরা যে কোনো কর্মসূচি ঘোষণা করতে পারি। মনে রাখবেন, কারও দয়ার দানে আমাদের বিজয় আসেনি। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোভাবে ভুলূণ্ঠিত হতে দেব না। তিনি সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য দেন- এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, ভাসানী অনুসারী কাজী নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, যুবনেতা এমএ আজিজ, ছাত্রনেতা মোশারফ হোসেন, আহসান হাবিব প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১০

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১১

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১২

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৩

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৪

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৫

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৬

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৭

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৯

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

২০
X