কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ১২:৪৮ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন মেডিকেল বোর্ড : ফখরুল 

বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত
বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল। ছবি : সংগৃহীত

দেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ড উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার (১২ আগস্ট) সকালে আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, দেশজুড়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে মানুষ। তাই তার চিকিৎসা নিয়ে সবাই উদ্বিগ্ন। একটি কুচক্রীমহল দীর্ঘকাল ধরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা জিয়া পরিবারকে নির্মূলের চক্রান্তে মেতে উঠেছে।

আরাফাত রহমান কোকো একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বিশিষ্ট ক্রীড়া সংগঠক ছিলেন। ১/১১ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে জিয়া পরিবারকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত ছিল।

বিএনপির একদফা দাবি আদায় করেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকো অরাজনৈতিক ব্যক্তি হয়েও প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। একটি মহল জিয়া পরিবারকেও নির্মূলের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

উল্লেখ্য, আবারও শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে গত ১০ আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১০

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১১

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১২

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৩

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৪

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৫

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৬

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৭

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৮

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৯

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

২০
X