কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশ ডেকেছে সিপিবি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বিভিন্ন দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ঢাকা সমাবেশ’র ঘোষণা দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) সিপিবির এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রোববার (২২ ডিসেম্বর) সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলার উন্নয়ন, জান-মালের নিরাপত্তা নিশ্চিতকরণ, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে এবং নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে, আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেওয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা সমাবেশের আহ্বান জানিয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বিবৃতিতে সমাবেশ সফল করতে পার্টির নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতারও প্রত্যাশা করেছেন।

এতে আরও বলা হয়, ৩ জানুয়ারি দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তর্বর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X