কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের আর ফেরার সুযোগ নেই : রাশেদ প্রধান

অর্ধশতাধিক লোকের জাগপায় যোগদান। ছবি : সংগৃহীত
অর্ধশতাধিক লোকের জাগপায় যোগদান। ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসররা এখন ভারতে অবস্থান করছে। ভারত সরকার তাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। পতিত আওয়ামী লীগের এখন আর বাংলার জমিনে ফিরে আসার সুযোগ নেই, অপরাজনীতি করারও সুযোগ নেই। তাই আওয়ামী লীগের উচিত হিন্দুস্তানের এক খণ্ডে মুজিবল্যান্ড বানিয়ে বসবাস করা।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, শেখ পরিবারের রক্তে মিশে আছে দুর্নীতি। শেখ মুজিব থেকে শুরু করে হালের টিউলিপ সিদ্দিক একই দোষে দুষ্ট। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী ষড়যন্ত্রের দিন শেষ। বাংলাদেশে আর কোনো দিন ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী অপরাজনীতি মেনে নেওয়া হবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অবশেষে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে শাপলাচত্বর এবং লগি-বৈঠা গণহত্যার তদন্তেও কমিশন গঠন করুন। সাগর-রুনি হত্যার সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করে শেখ হাসিনা এবং গণহত্যাকারীর দোসরদের দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন। শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

অনুষ্ঠানে হাজারীবাগ থানার ব্যবসায়ী মো. মনির হোসেন, মো. জাকির হোসেন ও মনির হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক লোক জাগপায় যোগদান করেন। যোগদানকারীদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, তাদের যোগদানের মধ্য দিয়ে জাগপা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হলো।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজি মো. হাসমত উল্লাহ, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক রওশন আলম, ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের মাহবুব আলম প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X