কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘গত ১৫ বছর মুসলমান মারলে তার বিচার হতো না’

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পুরোনো ছবি
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। পুরোনো ছবি

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, গত ১৫ বছর মুসলমান মারলে তার বিচার হতো না। মুসলমান মানেই জঙ্গি বলা হতো।

শনিবার (২৮ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পুলিশের একটি শাখা বই ছাপাতে মুসলমানকে ধরে নিয়ে বলত, তারা নিষিদ্ধ বইয়ের প্রচারণা চালিয়ে যাচ্ছে। মূলত তারা পশ্চিমা বিশ্ব ও ভারতকে খুশি করতে এসব করত। আসলে কোনো বই নিষিদ্ধ করা হয়নি। এ সংক্রান্ত অনেক মামলা পরিচালনা করেছি। ইসলাম ও জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হলে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ। সংস্কারের পাশাপাশি জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, আমরা অনেক ইসলামী সংগঠন অভিন্ন লক্ষ্যে কাজ করে চলেছি। আমরা সব ইসলামী সংগঠন আগামীর বাংলাদেশে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করতে চাই। জাতীয় নেতারা কোনো কর্মসূচি ঘোষণা করলে টেকনাফ থেকে তেঁতুলিয়া ঐক্যবদ্ধভাবে তা পালনে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আজকের বাস্তবতায় বাংলাদেশের ইসলাম, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের ইসলামী আন্দোলনসহ সবাইকে বলব- ফ্যাসিবাদকে পুনর্বাসন করা চলবে না। বিশেষ করে বিএনপি ও জামায়াতের কারও কারণে যদি আমাদের জাতির ইস্পাত কঠিন ঐক্যে ফাটল ধরে তাহলে আপনাদেরকে জাতির কাছে জবাব দিতে হবে। আমরা জবাব নিয়েই ছাড়ব।

নেজামে ইসলাম পার্টির সভাপতি মূসা বিন ইজহার বলেন, সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামলে নতুন বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠা করা সম্ভব। বাংলাদেশে ইতোমধ্যে ইসলামী শাসনব্যবস্থার প্রসববেদনা শুরু হয়েছে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, আমরা যে ছাত্রজনতার গণঅভ্যুত্থান দেখেছি তাতে মাদ্রাসার শিক্ষার্থীরা যাত্রাবাড়ীতে আন্দোলন গড়ে তুলেছিল। যে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হয়েছিল তখন মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তা না হলে শেখ হাসিনার পতন হতো না।

এ ছাড়া তিনি বলেন, শেখ হাসিনার সবচেয়ে বিদ্বেষ ছিল মাদ্রাসা শিক্ষা ও আলেম ওলামারা। মূলত ভারতের সহযোগিতায় বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল। আল্লাহর রহমতে শেখ হাসিনার পতন হয়েছে এবং জঙ্গি সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি আগামীতে চলবে না। আমাদেরকে আগের মতো ঐক্য গড়ে তুলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X