কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকের ওপর হামলা, ‘ভুল করে ছাত্রদলের নাম বলেছেন’

আহত ফারুক হাসান। ছবি : কালবেলা
আহত ফারুক হাসান। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের একাংশের (জিওপি) দলীয় মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদা) ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার ওপর এ হামলা হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এক ভিডিও বার্তায় ফারুক হাসান ঘটনায় জড়িতদের বিষয়ে অভিযোগ জানাতে গিয়ে ভুল করে ছাত্রদলের নাম উল্লেখ করেন। পরে অবশ্য তিনি ওই ভিডিওটা সরিয়ে নেন।

তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান জানান, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করায় ফারুকের ওপর হামলা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের নেতারা।

রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা হয়।

রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের ওপর হামলা করেছে। সরকারের সমালোচনা করার কারণেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, দুই ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১০

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১১

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১২

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৩

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৪

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৫

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৬

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৭

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৮

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৯

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

২০
X