কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
অনলাইন সংস্করণ
দেড়যুগের কারাজীবনের অবসান

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। ছবি : সংগৃহীত

মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসার মামলায় দীর্ঘ সাড়ে ১৭ বছরের বেশি সময় কারাভোগের পর বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুজ্জামান বাবর। এ দিন দুপুর ২টায় তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন। লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী এ তথ্য জানিয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে তিনি কালবেলাকে বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর বনানী কবরস্থানে প্রয়াত বাবা- মায়ের কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি গুলশানের বাসায় যাবেন।

তিনি আরো জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এদিকে বিএনপির এই জনপ্রিয় নেতার মুক্তির খবরে তার নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। গত কয়েকদিন থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রিয় নেতাকে বরণ করতে রাজধানীতে অবস্থান করছেন। ভাটি বাংলার জনপ্রিয় এই নেতাকে কারাফটকে দেওয়া হবে বিপুল সংবর্ধনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X