কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে বিএনপি নেতা কায়কোবাদ

হাসপাতালে আহতদের পাশে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা
হাসপাতালে আহতদের পাশে শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। ছবি : কালবেলা

হাসপাতালে চিকিৎসাধীন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লার মুরাদনগরের সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। কায়কোবাদ সৌদি আরব থেকে আনা জমজমের পানি, খেজুর ও অন্যান্য ফল আহতদের হাতে তুলে দেন। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

আহতদের আশ্বাস দিয়ে কায়কোবাদ বলেন, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আপনারা দেখবেন, আল্লাহ যদি তৌফিক দেয় বিএনপি কী করে আপনাদের জন্য। গণতান্ত্রিক সরকার ছাড়া কেউ আহতদের অবস্থা বুঝবে না। গণতান্ত্রিক সরকারের জন্যই নির্বাচনটা দরকার। আওয়ামী লীগের কেউ আমাদের দলে মেশার কোনো প্রশ্নই আসে না।

আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। কিছু বাজে লোক, মোনাফেক তো থাকবেই। তাদের চিহ্নিত করে ধরা হবে। আমরা সবাই মিলে প্রতিহত করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি নিজেও ১৩ বছর দেশের বাইরে ছিলাম। আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ আজকে আমাকে মুক্ত করে দেশে নিয়ে এসেছেন। আমার ব্যবসা-বাণিজ্য সব শেষ করে দিয়েছে জালেম আওয়ামী লীগ সরকার। ওরা জাতির দুশমন। ওরা দেশের কি যে ক্ষতি করেছে তা বলে শেষ হবে না।

তিনি আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জামিন দেয়নি। ড. ইউনূসকেও কতগুলো মামলা দিয়েছিল। তবে সবকিছুর মালিক আল্লাহ। ইনশাআল্লাহ আন্দোলনে নির্যাতিতরা তাদের বিনিময় পাবেন। গণতান্ত্রিক সরকার আপনাদের জন্য কিছু করবে।

হাসপাতাল থেকে বেরিয়ে আপ্লুত কণ্ঠে কায়কোবাদ সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে আহতের অবস্থা খুবই করুণ, যেটি ভাষায় প্রকাশ করার মতো নয়। অন্তর্বর্তী সরকারের উচিত তাদের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া। প্রতিদিন অন্তত একজন উপদেষ্টাকে পাঠিয়ে তাদের খোঁজখবর নেওয়া প্রয়োজন, যাতে আহত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা ভরসা পায়। সঠিক চিকিৎসা ও সহায়তা পায়।

অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি নিজেও দেশে ফিরতে পেরেছি, মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছি। এটি তাদের সেই ত্যাগেরই ফসল। আমরা যেন তাদের ভুলে না যাই, সেদিকে সবার খেয়াল রাখতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১০

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১১

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১২

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৩

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৪

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৫

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৬

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৭

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৮

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

২০
X