মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘একটি দল আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে’

বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

একটি দল ‘পতিত’ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, বিগত দিনে যারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে, তারাই নিঃশেষ হয়ে গেছে। সুতরাং তাদের বলব, এটি করার আগে অনেকবার ভাবুন।

সোমবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন’ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খবরে দেখছি- ফেব্রুয়ারির মাঝামাঝি একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল গঠিত হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা নতুন রাজনৈতিক দল করবেন, আমরা তাদের স্বাগত জানাই। তবে একটি কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, এটি করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন। আপনাদের অনেকবার ভাবতে হবে।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে গলা টিপে হত্যা করে ‘বাকশাল’ করেছিলেন। জিয়াউর রহমান উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেন। এর প্রতিদান হিসেবে জিয়াউর রহমানকে হত্যার শিকার হতে হয়।

তিনি বলেন, এক সময় জাতীয় পার্টিও আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। জামায়াতও আওয়ামী লীগ-জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। তার প্রতিদান হিসেবে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে।

এছাড়াও তিনি বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন, তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। এ চেষ্টা তাদের জন্য সুফল বয়ে আনবে না। এ আওয়ামী লীগই একসময় তাদের জন্য সমূহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কারণ, আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে লেখক-কলামিস্ট কালাম ফয়েজী বলেন, জিয়াউর রহমানের মাজারে একসময় আমরা যেতে পারতাম না। বিশেষ দিবসেও আমরা ফুল দিতে গিয়ে ফেরত এসেছি। অথচ আজ দেশের যে কোনো প্রান্ত থেকে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী লোকজন তার মাজারে এসে ফুল দিতে পারে এবং ফাতেহা পাঠ করতে পারে। আজকে জিয়াউর রহমানের এই মাজার জাতীয়তাবাদীদের তীর্থস্থানে পরিণত হয়েছে।

তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করায় বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের কর্তাব্যক্তিদের ধন্যবাদ জানান।

বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের সহসভাপতি মো. মোস্তফা, রমিজ উদ্দিন রুমী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, কোষাধ্যক্ষ সৈয়দ মো. বেলাল হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক হাসান মাহমুদ, মহিলা সম্পাদিকা নীলা শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. শিরীন আখতার, সদস্য এসএম কমর উদ্দিন, ওসমান কোরাইশী, মো. কবির হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X