কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল ছাত্রদল নেতা জাফর

শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি এইচএম আবু জাফরের উদ্যোগে সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুলে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে হাতিরঝিল সুবিধাবঞ্চিত পথশিশুদের স্কুল জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় শিক্ষা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন ছাত্রদল নেতা এইচএম আবু জাফর। তিনি বলেন, জিয়াউর রহমান উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, শিশু পার্ক প্রতিষ্ঠা করেন, শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন, শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য বিটিভিতে নতুন কুঁড়ি প্রোগ্রাম চালু করেন। একইসঙ্গে তিনি শিক্ষার্থীদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুমুখী শিক্ষা উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, মাসুদ রানা, বুয়েট ছাত্রদলের আহ্বায়ক আসিফ হোসেন রচি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফারহান আরিফ, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, মো. আল আমিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন হিমেল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম খান, তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল হাসান পাপন, আলামিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X