কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০২:২২ এএম
অনলাইন সংস্করণ

জিয়ার জন্মবার্ষিকী : মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার ৬ নং একাটোনা বাজারে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। তাই দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা সাধ্যমতো অসহায়, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এই দলটি যে কোনো দুর্যোগে, সংকটে, প্রাকৃতিক বিপর্যয়ে অসহায়, সামর্থ্যহীন মানুষের পাশে থাকে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সালমা সুলতানা সোমা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমেদ শাহিন, যুগ্ম-সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, শিল্প বিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজু, সদস্য সচিব আহমেদ আহাদ মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১০

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১১

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১২

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৩

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৪

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৫

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৬

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৭

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৯

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

২০
X