কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

নান্দাইলে বিএনপির প্রথম একক নারী কর্মী সমাবেশ

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নারী কর্মী সমাবেশ। ছবি : কালবেলা
ময়মনসিংহের নান্দাইলে বিএনপির নারী কর্মী সমাবেশ। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নারীদের নিয়ে সর্বপ্রথম ‘নারী কর্মী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের নান্দাইলে এই নারী সমাবেশের আয়োজন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মো. মামুন বিন আব্দুল মান্নান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মামুন বি আব্দুল মান্নান বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছরে দেশের রাষ্ট্র কাঠামোগুলোকে ধ্বংস করেছে। এ বিধ্বস্ত বাংলাদেশকে মেরামত করে একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। রাষ্ট্র মেরামতে আমাদের নেতা তারেক রহমান দুই বছর পূর্বে ৩১ দফা ষোষণা করেছেন। এর মধ্যেই রাষ্ট্র সংস্কারের মূল বিষয়গুলো উপস্থাপিত হয়েছে। এই ৩১ দফা দেশের মানুষের মুক্তির সনদ।

মামুন বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের এই রুপরেখা বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাবে। সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে। বিএনপি ক্ষমতায় এলে জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়তে পারব। সেই সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X