মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:২৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-গ্রেপ্তার মড়ার উপর খাঁড়ার ঘা : জামায়াত

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের এবং সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনাকে মরার ওপর খাঁড়ার ঘা বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

এসব ঘটনায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তিকালে গোটা দেশের মানুষ যখন শোকে-দুঃখে মুহ্যমান তখন সরকার শোকাহত জনগণকে ঢাকায় নামাজে জানাযা আদায় করতে দেয়নি। উপরন্তু জনগণের উপর গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সাঈদীর পুত্র মাসুদ সাঈদীসহ জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করেছে। একদলীয় কর্তৃত্ববাদী জালেম সরকারের এহেন গর্হিত কর্মকাণ্ড ‘মরার উপর খাড়ার ঘা’ এর শামিল। সরকারের এহেন গর্হিত আচরণের নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। বর্তমান সরকারের মত এত জুলুম-নির্যাতন অতীতে এদেশের মানুষ কখনো প্রত্যক্ষ করেনি।

এটিএম মা’ছুম বলেন, সরকার ইতোমধ্যেই বগুড়ার ধুনট থেকে দুইজন স্থানীয় জামায়াত নেতাসহ ২২ জন, পাবনার ঈশ্বরদী, সাঁথিয়াসহ বিভিন্ন উপজেলা থেকে ৩৩ জনসহ সারা দেশে জামায়াত-শিবিরেরর প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সরকারের এহেন আচরণে দলমত-নির্বিশেষে দেশের জনগণ বিক্ষুব্ধ ও মর্মাহত। জুলুম-নির্যাতন চালিয়ে অতীতের কোনো স্বৈরাচারী জালেম সরকার যেমন ক্ষমতায় থাকতে পারেনি তেমনি বর্তমান সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকার আল্লামা সাঈদীর নামাজে জানাযা আদায় করতে না দিলেও দেশের ১৭ কোটি মানুষ তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লামা সাঈদী আল্লাহর কাছে চলে গেছেন। জীবিত সাঈদীর চাইতে লোকান্তরিত সাঈদী আজ অনেক বেশি জনপ্রিয় ও শক্তিশালী। সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আল্লামা সাঈদী স্থান করে নিয়েছেন। যথাসময়ে আল্লামা সাঈদীর অনুসারীরা বর্তমান জালেম সরকারকে উপযুক্ত জবাব দিবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, জুলুম, নির্যাতন, গ্রেফতার ও মিথ্যাচার বন্ধ করে হামিদুর রহমান আযাদ, ড. শফিকুল ইসলাম মাসুদ, জনাব মাসুদ সাঈদীসহ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাধারণ জনগণসহ সকল রাজবন্দিকে অবিলম্বে নি:শর্তভাবে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১০

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১২

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৩

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৪

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৬

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৭

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৮

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

২০
X