কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জাতির সংকটে ছাত্র সমাজের ভূমিকা চোখে পড়ার মতো : লায়ন ফারুক 

লেবার পার্টির দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। ছবি : কালবেলা
লেবার পার্টির দলীয় কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, দেশের সকল আন্দোলন-সংগ্রাম-দুর্যোগে ছাত্রসমাজ সবার আগে ঝাঁপিয়ে পড়েছে। জাতির যে কোনো সংকটে ছাত্রদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো।

তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রহরীর মতো থেকে বাংলাদেশ ছাত্রমিশন নেতৃত্বের সংকট পূরণ করবে।

গতকাল বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে লেবার পার্টির দলীয় কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লায়ন ফারুক এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. রেজাউল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল গোলাম রাব্বি খান লেবার পার্টির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র সমাজের ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশ ছাত্রমিশনের সার্বিক সফলতা কামনা করেন।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X