কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সমন্বয়কদের নতুন সংগঠন ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে হট্টগোল  

নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময়ে হট্টোগোল। ছবি : কালবেলা
নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময়ে হট্টোগোল। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে হট্টগোল শুরু হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং উত্তরা অঞ্চলের সমন্বয়ক, সহসমন্বয়করা বৈষম্যের অভিযোগ তুলে মিছিল দিতে থাকেন।

এসময় তারা ঢাবিয়ান সিন্ডিকেট মানি না মানব না, প্রাইভেট ছাড়া কমিটি মানিনা মানব না-সহ নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণার সময় জানালেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘোষণা করতে পারেনি তারা।

জানা যায়, কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে। তিনভাগে ভাগ হয়েছে সাবেক সমন্বয়করা। শীর্ষ ৬ পদে কারা আসছেন আগেভাগে জানার পর প্রকাশ্যে আসে বিরোধ।

জানা যায়, কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদ আহসান এবং ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলমকে রেখে কমিটি ঘোষণা করা হবে। এরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে না রাখায় সকাল থেকে প্রতিক্রিয়া দেখা যায়। এ ছাড়া মূল কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে না রাখায় তারাও প্রতিবাদ জানাতে থাকেন। প্রতিবাদে তাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরা এবং যাত্রাবাড়ীর সাবেক সমন্বয়ক ও আন্দোলনকারীরা।

এদিকে সংগঠনে আত্মপ্রকাশ না হলেও এর নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। তাদের স্লোগান, শিক্ষা, ঐক্য, মুক্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X