কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদের কমিটি নিয়ে হাতাহাতি, আহত ২ শিক্ষার্থী ঢামেকে ভর্তি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণাকে ঘিরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আহত দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান (২৫)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এই হাতাহাতির ঘটনা ঘটে।

আহত দুজন গণমাধ্যমকে জানান, বিকালে মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নিয়ে নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ঘোষণা করা হয়। নতুন এই সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান।

তারা আরও জানান, এই ঘোষণাকে ঘিরে এক পক্ষ সন্তোষজনক সংখ্যক পদ পাননি দাবি করে স্লোগান দিতে থাকেন। আরেক পক্ষও পাল্টা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে নীলাফোলা জখম রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১০

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১২

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৩

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৪

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৫

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৬

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৭

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৮

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৯

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

২০
X