কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০১:২০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘তিনি বলেছিলেন শেখ হাসিনা ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বিএনপি সরকারের বিভিন্ন সময়ে সংঘটিত বোমা-গ্রেনেড হামলার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন শেখ হাসিনা একশ’ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলীয় নেতাও হতে পারবেন না।

সোমবার (২১ আগস্ট) নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। কী করে তিনি এ কথা বলেছিলেন। কারণ তারা পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল। হত্যার উদ্দেশে কোটালিপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখেছিল। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আমার দলের নেতাদের পরিকল্পনা করে হত্যা করেছিল। এমনকি মসজিদের ভেতরে নামাজরত অবস্থায়ও আওয়ামী লীগ নেতাদের হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, তাদের হাতে রক্ত। জিয়াউর রহমান থেকে শুরু করে খালেদা জিয়া, তারেক সবাই হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। এ দেশে খুনের রাজনীতি তো জিয়াই শুরু করেছিলেন। মোশতাককে সরিয়ে ক্ষমতা দখল করেছিলেন জিয়া। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে ১৫ আগস্টের খুনিদের দায়মুক্তি দেন। খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেন জিয়া।

তিনি বলেন, আমি তো দেশেও আসার সুযোগ পাইনি। আমাকে মামলাও করতে দেওয়া হয়নি। কী অপরাধ করেছিলাম আমি! বাবা-মা-ছোট্ট রাসেলসহ এতগুলো মানুষকে নারকীয়ভাবে হত্যা করল, আর আমি বিচারটুকু চাওয়ার অধিকার থেকে বঞ্চিত হলাম।

এর আগে প্রধানমন্ত্রী একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১০

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১১

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১২

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৩

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৪

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৫

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১৭

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৮

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৯

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

২০
X