অনলাইন প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৭:২৯ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নেই : হুম্মাম কাদের

হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা
হুম্মাম কাদের চৌধুরী। ছবি : কালবেলা

রাজনীতিতে কোনো ‘ফুলস্টপ’ নেই বলে মন্তব্য করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার (১৩ মার্চ) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে ২০১৩ সালে শাহবাগীদের চক্রান্ত থেকে জুলাই বিপ্লব পর্যন্ত ফ্যাসিস্টের হাতে শাহাদাত বরণ করা সব শহীদের রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, রাজনীতিতে ‘ফুলস্টপ’ বলে কিছু নাই। আমি আমার বাবার রাজনীতি গিয়ে নিয়ে যাচ্ছি।

হম্মাম চৌধুরী বলেন, অনেকেই তাদের ভাষণে বলছেন এখানেই শেষ ফুলস্টপ। কিন্তু রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু নাই। যে কথাগুলো আমি বলছি অনেকেই পছন্দ করবে না। আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীকে যেদিন হত্যা করা হলো সবাই মনে করেছিল সালাউদ্দিন কাদেরের রাজনীতি শেষ। এখন ২০২৫ সাল চলছে সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনীতি আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। ফুলস্টপের পরে আমি এসেছি। ফুলস্টপের পরে আপনারা আজকে এসেছেন বিচার চাওয়ার জন্য।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি প্রতিদিন পরিবর্তন হতে থাকে। আপনাদের মাথায় রাখতে হবে আজ যারা আপনার বন্ধু কাল হয়তো তারা আপনার বন্ধু থাকবে না। সবাই নিজেদের রাজনৈতিক ফায়দা নিতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X