কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাঈদীর মৃত্যুতে ‘শোক’ জানিয়ে পদ হারালেন ছাত্রলীগের ২২৬ নেতা

গ্রাফিক্স: কালবেলা
গ্রাফিক্স: কালবেলা

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও ‘ইতিবাচক’ মন্তব্য করে পদ হারিয়েছেন ছাত্রলীগের অন্তত ২২৬ জন নেতা-কর্মী। তাঁদের সংগঠনের পদ থেকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে। তবে এ হিসাবও সম্পূর্ণ নয় বলে জানিয়েছে ছাত্রলীগ। ধারণা করা হচ্ছে, এটা বেড়ে তিনশ ছাড়িয়ে যেতে পারে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ সোমবার (২২ আগস্ট) গণমাধ্যমকে বলেন, ‘সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় শতাধিক নেতা-কর্মীকে অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে। তবে এখনো আমাদের হাতে সব খবর পৌঁছায়নি। এখনো কিছু কিছু জায়গায় ব্যবস্থা প্রক্রিয়াধীন। দপ্তর সেলে সব ডেটাবেইস করে রাখা হবে।’

ছাত্রলীগের কেন্দ্রীয় আরেকটি সূত্র থেকে জানা যায়, যাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের অনেককে ফেরানো হতে পারে। আমাদের কাছে তথ্য রয়েছে অনেকেই ছাত্রলীগ নেতাদের নামে ফেক আইডি খুলে সাঈদীর জন্য শোক প্রকাশ করেছে। আমরা তদন্ত করছি। সব তথ্য আমাদের কাছে পৌঁছালে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।

কারাবন্দি সাঈদী ১৪ আগস্ট রাতে হাসপাতালে মারা যান। এতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্তব্য পোস্ট করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর ১৬ আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ায় তিন নেতাকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে ছাত্রলীগে অব্যাহতি ও বহিষ্কার শুরু হয়। সর্বশেষ গতকাল সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ সহসভাপতিসহ ১৫ নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নওগাঁয় ১৪ নেতা-কর্মীকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

এ ছাড়া বরিশালের উজিরপুরে ৫ জন, যশোর জেলা ছাত্রলীগের ১ জন ও গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় আরও ২১ জন, চট্টগ্রামের সন্দ্বীপের ৩ জন, জামালপুরে ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, ফেনীতে ২০ জন, রংপুরে ১৪ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, লালমনিরহাটে ১২ জন, কক্সবাজারের পূর্ব বড় ভেওলায় ৩ জন, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ১ জন ও কাশিয়ানীতে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের নাজিরপুরে ২ জন, পাবনায় ৭ জন, ময়মনসিংহের নান্দাইলে ৩ জন, বরিশালে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলার দৌলতখানে ৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতিসহ সর্বমোট ২২৭ ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় ১ জনকে শোকজ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১০

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১১

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৩

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৪

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৫

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৬

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৭

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৮

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৯

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

২০
X