কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মাগুরায় শিশু আছিয়া খাতুনের বাড়িতে আমিরে জামায়াত 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুনের কবর জিয়ারত, দোয়া মাহফিলে যোগদান করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৫ মার্চ) সকালে সেই শিশু আছিয়ার বাড়ি যান তিনি।

স্থানীয় সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, কোরআনের আইন চালু হলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলেই আমরা লড়াই করছি। তিনি আরও বলেন, ৯০ দিনের ভিতরে মামলার বিচার রায় কার্যকর দেখতে চাই। ৯১ দিন যেন পার না হয়।

জেলা আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হোসাইন।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আলহাজ আব্দুল মতিন, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, সহকারী সেক্রেটারি আব্দুল গাফফার, অফিস সেক্রেটারি মো. খায়রুল ইসলাম, যুব সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, শ্রমিক নেতা অধ্যাপক মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, জেলা জামায়াতের অমুসলিম নেতা উত্তম কুমার বিশ্বাস, মাগুরা সদর উপজেলা আমির অধ্যাপক ফারুক হুসাইন, মুহাম্মদপুর উপজেলা আমির নূর আহমদ, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, শালিখা উপজেলা আমির অধ্যাপক আফসার আলী ও ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো. জুবায়ের হোসেন।

আমিরে জামায়াতের আগমনে দোয়া মাহফিলকে কেন্দ্র করে সোনাইকুন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকা লোকেলোকারণ্য হয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X