কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৌশলীদের দক্ষ এবং সৎ হিসেবে গড়ে তুলতে হবে : ডা. শফিকুর রহমান

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষকে তিনি ভালো-মন্দের জ্ঞান বা বিবেক দিয়েছেন। প্রকৌশলীরা হচ্ছে মানুষের মধ্যে অন্যতম সেরা মেধাবী। কিন্তু একজন মানুষের মাঝে শুধু জ্ঞান ও দক্ষতা থাকলেই হবে না, তাকে একই সঙ্গে সৎ-ও হতে হবে। তাহলেই তার দ্বারা দেশ এবং জাতি উপকৃত হবে।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তায়ালা মনোনীত বিধান হচ্ছে ইসলাম। সেই ইসলামী জীবনব্যবস্থা থেকে দূরে সরে গিয়ে মনমতো ইসলামের আংশিক বিধান পালন করার ফলে সমাজ বিশৃঙ্খলা ও অনাচার থেকে রেহাই পাচ্ছে না। ইসলাম আংশিক মানার সুযোগ নেই। ইসলামের আলোকে পুরোপুরি নিজেদের জীবন গড়ে তুলতে হবে। তবেই দুনিয়া শান্তিময় হয়ে উঠবে।

ফোরামের সভাপতি প্রকৌশলী মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং ফোরামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নায়েবে আমির ড. হেলাল উদ্দীন, আব্দুর রহমান মুসা, আইইবির সেক্রেটারি ড. সাব্বির মোস্তফা খান, আইইবি’র ভাইস প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী শেখ আল আমিন, বুয়েটের ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক প্রধান ড. ফখরুল ইসলাম, এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি প্রকৌশলী কাজী আবিদ হাসান সিদ্দিক, এফইএবি ঢাকা মহানগরী দক্ষিণের সহসভাপতি প্রকৌশলী মনিরুজ্জামান, বাংলাদেশ ব্রিজ অথরিটির প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার প্রকৌশলী কবির আহমেদ, সিনিয়র কনসালট্যান্ট ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রাক্তন প্রকল্প পরিচালক প্রকৌশলী মেজবাহ উদ্দিন খান, এফইএবি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X