কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আছিয়ার ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান 

ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবাকে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে আছিয়ার বাবাকে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

ধর্ষণের শিকার শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যুর পর মানসিকভাবে বিপর্যস্ত ও ভারসাম্যহীন হয়ে পড়া তার বাবার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আছিয়ার বাবা ফেরদৌস পেশায় একজন কৃষক ও ভ্যানচালক। নিজের আদরের ছোট্ট আছিয়ার মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি। এই ভয়ংকর মানসিক আঘাতে অনেকটা ভারসাম্য হারিয়ে ফেলেছেন তিনি। বিষয়টি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি তৎক্ষণাৎ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামকে তার চিকিৎসা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন আছিয়ার বাবাকে ঢাকায় আনার ব্যবস্থা করেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম নিজ তত্ত্বাবধানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে তার ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করেন।

উল্লেখ্য, আছিয়া গত ৫ মার্চ নিজ বোনের শশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরদিন তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে ৮ মার্চ তার অবস্থার উন্নতি না হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ১৩ মার্চ দুপুরে মারা যান আছিয়া।

তার চিকিৎসার শুরু থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি চিকিৎসা প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন। তার প্রেরিত স্বাস্থ্যসেবা সেলের সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম এবং তার টিম সব ধরনের সহযোগিতা করেন আছিয়া ও তার পরিবারকে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন এ ঘটনার শুরু থেকেই আছিয়ার পরিবারের সঙ্গে ছিলেন ও তাদের যাবতীয় সহযোগিতা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১০

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১১

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১২

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৪

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৫

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৬

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১৭

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৮

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৯

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

২০
X