কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় সিপিবি নেতারা

রুহিন হোসেন প্রিন্স ও হাসান তারিক চৌধুরী। ছবি : সংগৃহীত
রুহিন হোসেন প্রিন্স ও হাসান তারিক চৌধুরী। ছবি : সংগৃহীত

রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেশটিতে পৌঁছেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী গতকাল সোমবার সকালে মস্কোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

মঙ্গলবার ২২ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে অংশগ্রহণকালে সিপিবি নেতারা ঐতিহাসিক রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন উৎসর্গকারী বীরদের এবং কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

বিশ্বব্যাপী শতাধিক দেশের কমিউনিস্ট ও বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সিপিবি নেতারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পার্টির ভূমিকা ও অভিজ্ঞতা তুলে ধরবেন এবং আন্তর্জাতিক লড়াইয়ের সঙ্গে সংহতি প্রকাশ করবেন।

সিপিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মেলন বিশ্বব্যাপী গণতান্ত্রিক ও বামপন্থি আন্দোলনকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রুহিন হোসেন প্রিন্স ১৯৮১ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন খুলনা শহর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময় তিনি অর্থনীতি দর্শন বিষয়ে সংক্ষিপ্ত কোর্সে (৫ মাস) পড়তে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের তাসখন্দ গিয়েছিলেন। মস্কোতেও ছিলেন কিছু দিন।

রুহিন হোসেন প্রিন্স এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সোমবার (২১ এপ্রিল) তিনি দীর্ঘ ৪৪ বছর পর আবারও রাশিয়ায় গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X