কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০১:৫৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত
মির্জা আব্বাস। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ শনিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (ফ্লাইট নং-BG584) ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নিবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

এর আগে চিকিৎসার সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ( ২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় পরিবারসহ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন তিনি।

মির্জা ফখরুল জানান, নতুন করে তার শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। আর স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে তার চিকিৎসকের কাছ থেকে সময় নেওয়া ছিল। রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়েছে। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। দেশবাসী এবং দলীয় নেতাকর্মীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক নিহত

বিকৃত কনটেন্টে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

আর্জেন্টিনার পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাচ্ছেন ব্রাজিল সমর্থকরা

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

১০

সম্পত্তি লিখে দিয়ে গৃহবন্দী বাবা-মা

১১

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

১২

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

১৪

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

১৫

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

১৬

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

১৭

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

১৮

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১৯

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

২০
X