কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশের অর্থনীতি চকচকে, গভীরতা কম : পরিকল্পনামন্ত্রী

পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত
পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত কর্মশালায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে দেশের অর্থনীতি চকচকে, কিন্তু গভীরতা কম। সামান্য ধুলা-বাতাসে এটা কেঁপে ওঠে। এখন অর্থনীতির গভীরতা বাড়াতে হবে।

বুধবার (৭ জুন) রাজধানীর বনানীর এক হোটেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, ভারতের অর্থনীতি সামান্য ধুলা-বাতাসে কেঁপে ওঠে না, কারণ তাদের অর্থনীতির গভীরতা অনেক। আমাদের থেকে তাদের অর্থনীতির গভীরতা প্রায় ৫০ গুণ। এ কারণে হাওয়ার দোলাটা তাদের একটু কম লাগে।

তিনি বলেন, ভারতের এ অর্থনীতি একদিনে হয়নি; শতবর্ষের প্রচেষ্টায় হয়েছে। আমরাও সেই প্রচেষ্টায় আছি। ভালোভাবেই আছি। আমাদের অর্থনীতিতে ওপরে যথেষ্ট চাকচিক্য এসেছে। এখন গভীরতা বাড়াতে হবে। এটার জন্য পরিসংখ্যানের গুরুত্ব রয়েছে।

মন্ত্রী বলেন, অর্থনীতির গভীরতা বাড়ানোর জন্য কিছু কৌশল অনুসরণ করতে হবে। আমারা সেই কাজটাই করব, যেটা করলে অর্থনীতির গভীরতা বাড়ে।

এম এ মান্নান বলেন, এ মুহূর্তে অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। ভয়ংকর মূল্যস্ফীতি এবং বিদ্যুতের সমস্যা। এটা মোকাবিলা করতে হবে। মোকাবিলার জন্য কিছু কৌশল ঠিক করা হয়েছে। খুব দ্রুতই বাস্তবায়ন করতে হবে। কৌশলগুলোর মধ্যে প্রধান উদ্দেশ্যই হলো ডলার বাড়ানো। অধিক পরিমাণে মার্কিন মুদ্রা আয় করতে হবে এবং জমাতে হবে। এটা করতে পারলে মেরুদণ্ড শক্ত হবে।

বিবিএসের জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র শীর্ষক প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিসংখ্যানের উন্নয়নে পরিসংখ্যানের গুরুত্ব বাড়ছে। যে কোনো তথ্যের জন্য পরিসংখ্যান আমাদের প্রধান অস্ত্র, যা দিয়ে জাতীয় উন্নয়ন পরিকল্পনা করা হয় এবং বাস্তবায়নে কাজে লাগে। ভবিষ্যতে গুরুত্ব আরও বাড়বে। এ জন্য বিবিএসকে বিভিন্ন কাজ করতে হবে। কিন্তু প্রতিটি ক্ষেত্রে মিতব্যয়ী হতে হবে। মিতব্যয়ী মানে এমন নয় যে অর্থ খরচ করব। তবে জবাবদিহি নিশ্চিত করতে হবে। এক টাকা খরচ করলেও সেটার ফল যেন পাওয়া যায়। এ জন্য কাজ সমাপ্তির পর মূল্যায়ন করাটা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ঘটনাস্থলেই ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১০

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১১

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১২

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৩

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৪

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৫

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

১৬

বিশ্বকাপে ডাক পাওয়ায় পিছিয়ে গেল বিয়ে

১৭

‘আপা’ সম্বোধনে নয়, বাসি মিষ্টি বিক্রির দায়ে বনফুলকে জরিমানা : ইউএনও

১৮

অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

১৯

ব্রাহ্মণবাড়িয়া / ক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় খাদে মাইক্রোবাস 

২০
X