কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাইয়ের বাসার উদ্দেশে গাড়িতে ওঠেন খালেদা জিয়া। ছবি : কালবেলা
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাইয়ের বাসার উদ্দেশে গাড়িতে ওঠেন খালেদা জিয়া। ছবি : কালবেলা

পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১০ মে) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এ ছোট ভাইয়ের বাসায় যান তিনি।

এ সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডা. শাহ মু. আমান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রাত ৯টার পর গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানকে নিয়ে গাড়িতে করে রওনা হন খালেদা জিয়া। নীল রঙের শাড়ি পরা বেগম জিয়া গাড়ির সামনের সিটে বসেন। এ সময় তিনি হাস্যোজ্জ্বল ছিলেন। বেগম জিয়া ফিরোজা ত্যাগের সময় সেখানে দলের নেতাকর্মীদের দেখা গেছে।

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে গত ৬ মে দুই পুত্রবধূকে নিয়ে দেশে ফেরেন খালেদা জিয়া। নেতাকর্মীরা বিপুল সংবর্ধনায় তাদের বরণ করে নেন। বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শে পূর্ণ বিশ্রামে ছিলেন বেগম জিয়া। চার দিন পর তিনি বাসা থেকে বের হলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাল অধিদপ্তর 

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

১০

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

১১

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১২

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১৩

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১৪

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৫

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৬

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৭

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

২০
X