কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায়- প্রশ্ন নজরুল ইসলামের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

আগামী জুন বা জুলাইয়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো গেলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধা কোথায়- অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শোষণমুক্ত সমাজ গঠনে মাওলানা আবদুল মতীনের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের দায়িত্বে থাকা প্রফেসর আলী রীয়াজ সাহেব বলেছেন, মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাক্রমে তারা একটা জায়গায় পৌঁছাতে পারবেন যেখানে বুঝা যাবে যে, কোন কোন সংস্কার প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত। কোন কোন সংস্কারের প্রস্তাবে রাজনৈতিক দলের ভিন্নমত আছে। মে মাসের মধ্যে বুঝতে পারলে, জুন মাসের মধ্যে এই কাজটা কি সম্ভব না- যেসব প্রস্তাব সবাই আমরা একমত সেটা একত্র করে একটা সনদ তৈরি করা। আমরা সবাই সেখানে স্বাক্ষর করলাম এবং সবাই একমত হলাম সংস্কারগুলো অবিলম্বে কার্য্কর করার জন্য।

তিনি আরও বলেন, আইনের মাধ্যমে অধ্যাদেশের মাধ্যমে যেটা করা যাবে সেটা এখনই হবে। যেটা সংবিধানে পরিবর্তনের প্রয়োজন হবে সেটা আগামী নির্বাচিত সংসদে হবে। সবাই একমত হয়ে দস্তখত করে দিলাম আমরা এবং সে অনুযায়ী আগামী দিনে কাজ চলবে। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যে সম্ভব হয় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়?

নজরুল ইসলাম খান প্রশ্ন রেখে বলেন, কারও গোছানোর সময় দরকার? কারও বন্ধু জোগাড়ের জন্য কিছু সময় দরকার? সেজন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার এটা বিলম্বিত হবে। এটা তো হতে পারে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আমরা মনে করি, আমরা যে দাবি করেছি (ডিসেম্বরের মধ্যে নির্বাচন) এটা অত্যন্ত যৌক্তিক এবং এর বিরুদ্ধে যৌক্তিক কোনো প্রস্তাব বা কোনো বক্তব্য কেউ হাজির করতে পারেনি। সেজন্য আবার বলছি, এ দেশের নানা ধরনের সমস্যা থাকে সেটা এড্রেস করার জন্য, সেটা মোকাবিলা করার জন্য সেটা সমাধানের জন্য রাজনৈতিক শক্তির কোনো বিকল্প নাই, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবে তত ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১০

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১১

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১২

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৩

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৪

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

১৫

দুজন নিহতের ঘটনায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম, থমথমে পরিস্থিতি

১৬

পুলিশের গাড়িবহরে হামলা, আহত ১০

১৭

জানালেন সেতুমন্ত্রী / পদ্মা রেলসেতুর পিলারের মাটি খুঁড়ে নেওয়া হয়েছে, ‘বিষয়টি এমন নয়’

১৮

শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

১৯

পুলিশের গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ, আটক ৪

২০
X