কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস : নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বার্তায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমি দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

এনসিপির আহ্বায়ক বলেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে, যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

তিনি বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

নাহিদ বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে।

শ্রীকৃষ্ণের সত্য, ন্যায় ও মানবিকতার শিক্ষা বিশ্বকে পথ দেখাক বলেও উল্লেখ করেন তিনি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১০

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১১

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১২

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৩

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৪

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৬

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৭

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৮

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৯

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

২০
X