কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১০:৩৫ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দক্ষিণখান থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা
জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দক্ষিণখান থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. মোস্তফা জামান। ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান বলেছেন, ইনশাআল্লাহ সেই দিন আর বেশি দূরে নয়, খুব শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এসে নেতৃত্ব দেবেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত হয়।

রোববার (১৮ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর দক্ষিণখান থানা বনাম উত্তরখান থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছর তারেক রহমান বিদেশে বসে যে নেতৃত্ব দিয়েছেন, তা শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এবং জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তারেক রহমানের নেতৃত্বেই স্বৈরাচার হাসিনার পতন নিশ্চিত হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব বলেন, আওয়ামী স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে তারা দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা আশা করব, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে তারেক রহমানের নেতৃত্বে খেলাধূলা আগের অবস্থায় ফিরে আসবে। খেলাধুলায় কোনো দলীয় ও রাজনীতিকরণ থাকবে না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানো হবে।

অনুষ্ঠানে দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাত করতে হবে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদকে সমূলে উৎখাত করতে হবে। ফ্যাসিবাদরা মাথাচাড়া দেওয়ার পাঁয়তারা করছে। ফ্যাসিবাদদের কোনো সুযোগ দেওয়া যাবে না। দেশ বাঁচাতে ফ্যাসিবাদ সমূলে উৎখাতের কোনো বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এবিএমএ রাজ্জাক, যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. আকতার হোসেন প্রমুখ। খেলায় উত্তরখান থানা ১-০ গোলে দক্ষিণখান থানাকে পরাজিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X