কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে রুহুল কবির রিজভী ও বিএনপি নেতারা। ছবি : কালবেলা
শহীদ আরমান মোল্লার পরিবারের পাশে রুহুল কবির রিজভী ও বিএনপি নেতারা। ছবি : কালবেলা

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে— ‘চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আরমান মোল্লার ছেলেমেয়ের ঠাঁই হলো এতিমখানায়’ এমন নিউজের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় শহীদ আরমান মোল্লার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৩ মে) সকাল ১১টায় নরসিংদীর মেহেরপারা এলাকায় এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম ও সদস্য মাসুদ রানা লিটন।

এ সময় শহীদ আরমান মোল্লা’র স্ত্রীর খোঁজখবর নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় অসহায় এই পরিবারের প্রতি এবং শহীদ আরমান মোল্লার সন্তানদের পড়ালেখার দায়িত্ব নিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, কবি রেজাউদ্দিন স্টালিন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা মিসবাহ-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ২১ জুলাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নরসিংদীতে শহীদ হন আরমান মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X