কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই : আমীর খসরু 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পুরোনো ছবি

বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিচার ও সংস্কারের নামে নির্বাচন পেছানো যাবে না।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন।

তিনি বলেন, আজকে ঢাকায় তারুণ্যের সুনামি হয়েছে। লক্ষ লক্ষ তরুণ এখানে উপস্থিত হয়েছে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, সেই বার্তা হচ্ছে গণতন্ত্র। আর এই গণতন্ত্রের পথ হচ্ছে নির্বাচন। তাই নির্বাচন নিয়ে কোনো হেলাফেলা চলবে না। সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, বিএনপির আগে কেউ সংস্কারের কথা বলেনি। বেগম খালেদা জিয়া অনেক আগেই ভিশন-২০৩০ দিয়েছিলেন। আর গত দুই বছর আগে ফ্যাসিস্ট হাসিনার আমলে তারেক রহমান প্রথমে ২৭ দফার সংস্কার প্রস্তাব দিয়েছিলেন, পরবর্তীতে যা ৩১ দফায় রূপ নেয়। তাই বলতে চাই, এই সংস্কারের বাহানা করে নির্বাচন পেছানো যাবে না।

আমীর খসরু বলেন, বিএনপির থেকে বেশি ত্যাগ এ দেশে কেউ করেনি। তাই বিচার যদি কাউকে করতে হয়, সেটা বিএনপি করবে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে।

তিনি বলেন, আজ তারুণ্যের এই সমাবেশে তরুণরা উপস্থিত হয়েছে তাদের ভোটের অধিকার চাইতে। তাই সরকারকে বলব, যত দ্রুত সম্ভব তাদের এই আশা পূরণের জন্য কার্যকরী ভূমিকা পালন করুন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X