কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সরকারকে তারেক রহমান

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সরকারকে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না।রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না।

বুধবার (২৮ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। অল্প ও বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এ আলোচনা। সরকারের মনে হচ্ছে সরকারের কোনো ভিন্ন উদ্দেশ্য আছে।

তারেক রহমান বলেন, আগের সরকারে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি। ইশরাকের শপথ না পড়িয়ে এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বেরচারী মনোভাবের বহিঃ প্রকাশ দেখতে পাচ্ছি। জনগণের প্রতি তিনি প্রশ্ন রাখেন, যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না, তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি।

এসময় ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা ওপর জোর দেন তারেক রহমান। তিনি বলেন, আমরা দেখছি ১০ মাস পার হলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। তার প্রস্তুতি নিতে শুরু করুন।

পরে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন। কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একমাত্র উৎস।

সবশেষে নেতাকর্মীদের কাছে নতুন একটি স্লোগান উপস্থাপন করেন তারেক রহমান।

স্লোগানটি হলো: দিল্লি নয় পিণ্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X