কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩০ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

নয়াপল্টনে বিএনপির র‌্যালিতে যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা 

নয়াপল্টনে বিএনপির র‌্যালিতে যোগ দিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা 

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) জুমার নামাজের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। ঢাকার দুই মহানগরে বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন, ব্যানার নিয়ে নয়া পল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন।

জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটির নেতৃত্বে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। এর পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান।

র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

১০

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

১১

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১২

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৫

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৬

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৭

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৮

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৯

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

২০
X