কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৫৯ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নিলে ভবিষ্যৎ ভালো হবে না : চুন্নু

জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা
জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : কালবেলা

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের চেয়ে দুর্নীতি বেশি করেছে। এই সরকারের আমলেই দেশ থেকে বেশি টাকা পাচার হয়েছে। আর দেশকে চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বিএনপি। বিএনপির দুর্নীতি ও দুঃশাসনের কথা এখনো ভোলেনি মানুষ। এমন বাস্তবতায় আওয়ামী লীগ ও বিএনপিকে দেশের মানুষ আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না।

শনিবার (২ সেপ্টেম্বর) জাপা চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে মুজিবুল হক চুন্নু এমপির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে এ কথা উল্লেখ করে তিনি বলেন, দেশবাসী জাপার ওপর আস্থা রাখতে চায় এবং জাপাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে চুন্নু বলেন, নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। যারা দলীয় সিদ্ধান্তের বাইরে অবস্থান নেবেন তাদের ভবিষ্যৎ ভালো হবে না। এরশাদের রাজনৈতিক উত্তরসূরি হচ্ছেন তার ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি। দেশ-বিদেশে এটাই প্রতিষ্ঠিত জি এম কাদেরের নেতৃত্বেই জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, মীর আব্দুস সবুর আসুদ, নুরুল ইসলাম তালুকদার এমপি, হেনা খান পন্নী, লাকী বেগম, জহিরুল হক জহির, খান মোহাম্মদ ইস্রাফিল খোকন, মমতাজ উদদীন, মো. খলিলুর রহমান খলিল, জিন্নাহ, কাজী ফারুক খান, শফিউল্লাহ শফি, জাহাঙ্গীর আলম পাঠান, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, সালাহ উদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১০

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১১

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১২

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৩

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৪

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৫

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৬

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৭

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৮

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৯

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

২০
X