কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ঠেকাতে ব্যর্থ : হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢুকে নাশকতা করছে অভিযোগ করে উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার তাদের ঠেকাতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছে সংগঠনটির নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও সাজেদুর রহমান এক বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমর্থন করে বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শুধু মেনে নেওয়া নয়, অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করেও দেখাতে হবে। কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা স্যাবোট্যাজ করার ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। যে কোনো মূল্যে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিরোধ করতে আমরা আপামর ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি। আর যারা গোপনে দলীয় রাজনৈতিক স্বার্থে এবং লুটের টাকার ভাগ পেতে আঁতাত করে লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, তারা জনগণের কাছে অচিরেই প্রত্যাখ্যাত হবে।

অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের ঠেকাতে ব্যর্থ উল্লেখ করে তারা আরও বলেন, এক বছর হয়ে গেলেও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেপ্তারপূর্বক বিচার নিশ্চিত করতে পারেনি সরকার। লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ জারি রাখতে না পারার কারণে তারা ছদ্মবেশে স্যাবোট্যাজ করার সুযোগ পাচ্ছে। এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। কারণ প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে মৌলিক সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত করতে চরম ব্যর্থ হয়েছে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদ। তারা আরও বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির দায় সরকার ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এড়াতে পারে না। শুধু শিক্ষা উপদেষ্টার পদত্যাগই নয়, বিমানবাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদেরও পদত্যাগ করতে হবে। উত্তরার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কিভাবে একটি ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ যুদ্ধবিমান উড়তে পারে এর জবাব সংশ্লিষ্ট সংস্থাকে দিতে হবে। আমরা দেশের কোনো প্রতিষ্ঠান বা সংস্থাকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে পারি না।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X