কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

‘খায়রুল হকের মতো সব খলনায়কদের বিচার নিশ্চিত করতে হবে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছে আইন, সংবিধান ও আদালত ব্যবহার করে। আর সেই যাত্রায় যারা আওয়ামী লীগকে নগ্নভাবে সহায়তা করেছেন, তাদের অন্যতম ছিল এই খায়রুল হক। তাকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ। একইসঙ্গে খায়রুল হকের মতো কালপ্রিটকে এতদিন মুক্তভাবে থাকতে দেওয়ার জন্য সরকারকে দায়বদ্ধ করছি।’

বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ইউনুস আহমদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর অতিক্রান্ত হওয়ার পরও পতিত ফ্যাসিবাদ গোপালগঞ্জে মব সৃষ্টির সাহস পাচ্ছে, রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ে হানা দেওয়ার সাহস হচ্ছে তার প্রধান। কারণ বিচারহীনতা। অথচ জুলাই অভ্যুত্থানের রক্ত ও উৎসর্গিত জীবনের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সঙ্গে জড়িত আমলা, বিচারক ও সামরিক কর্তাদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা। কিন্তু তা হয়নি। কেবল ঢাকায় গুটিকয়েক কালপ্রিটকে আটক করে বিচার কার্যক্রম চলছে। এটা হতাশাজনক।’

তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর দাবি জানাচ্ছে, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত সকল আমলা, বিচারক, তথাকথিত শিক্ষাবিদ, সাংবাদিক ও অপরাধী সামরিক কর্তাদের বিচারের আওতায় আনতে হবে। ট্রাইব্যুনালকে জেলায় জেলায় নিয়ে যেতে হবে এবং বিভিন্ন জেলায়, থানায়, ইউনিয়নে ফ্যাসিবাদের হয়ে নির্যাতন, নিপীড়ন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। ঢাকায় আটক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের বিচার দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং বিচারের বাস্তবায়ন করতে হবে।’

এদিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘ভবিষ্যৎ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনবসতিপূর্ণ এরিয়ার ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান চলাচল বন্ধ করতে হবে। কুমিল্লা এবং লালমনিরহাটে দুটি বিমানবন্দর পরিত্যক্ত রয়েছে। প্রশিক্ষণের জন্য সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। পরিবর্তিত নতুন বাংলাদেশে দায় এড়ানোর সংস্কৃতি আর দেখতে চাই না। সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দায়ভার বহন করতে হবে। ভিকটিমকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। দিয়াবাড়ির দুর্ঘটনার দায়ভার বিমানবাহিনীকে নিতে হবে।’

বৃহস্পতিবার বিকেলে দিয়াবাড়ি গোলচত্বর সংলগ্ন পুকুর পাড় মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের নেতা আনোয়ার হোসেন মোস্তফা আল মামুন মনির, আমিনুল হক তালুকদার, গিয়াস উদ্দিন পরশ, হায়দার আলী, আলাউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X