কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৩:৩৩ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে কেন পুশইন করছেন না, ভারতকে রিজভী 

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে কেনো পুশইন করছেন না? যে সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশইন করছেন না।

সোমবার (২৮ জুলাই) দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। রিজভী বলেন, পশ্চিম বাংলা, ত্রিপুরায় প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের জাতীয়তা-পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, কালচার বাংলা। বাঙালি কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে। তাদের জোর করে পুশইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান- বাংলাদেশের মানুষ, তাকে পুশইন করছেন না কেন। যে সব দুর্বৃত্তরা ভারতে পালিয়ে গেছে, তাদের তো পুশইন করছেন না কেন।

তিনি বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে, কিন্তু ধর্ম তারা মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলে এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পুশইন করা হচ্ছে। সরকারের উচিত পুশব্যাক করা। এই পুশব্যাক কেনো সরকার করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশে তাদের পছন্দের সরকার চায় ভারত। সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক। তাতে কোনো দায় নেই। তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ হাসিনা ছিল সেই প্রতিভু। এই কারণেই তাদের (ভারতের) মন খারাপ।

তিনি বলেন, রাজনৈতিক দল বা বিএনপির নামে যদি কেউ অন্যায় করে অপকর্ম করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিতে বলেছি পুলিশকে।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের পরিচালনায় আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X