কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে গুম পরিবারের দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে: মির্জা ফখরুল

বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকার গঠিত গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে গুম পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে দল।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক মাঠে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’-এর যৌথভাবে আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য দেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি‘ পালনে বিএনপি গঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না।

তিনি বলেন, রাজনৈতিক পট-পরিবর্তনের সঙ্গে অনেকেই ভালো ভালো জায়গা দখল করেছে, মন্ত্রী হয়েছে, ব্যবসা-বাণিজ্য দখলে নিয়েছে, কিন্তু যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের দিকে কেউ তাকায়নি।

মির্জা ফখরুল বলেন, গুমের শিকারদের ফিরিয়ে দিতে না পারলেও তাদের সন্তানদের দায়িত্ব নিতে হবে সবার।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X