কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রাউজানের ঘটনায় আমার সম্পৃক্ততা নেই : গিয়াস কাদের

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পুরোনো ছবি
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। পুরোনো ছবি

চট্টগ্রামের রাউজানে সংঘটিত বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলীয় ভাইস চেয়ারম্যানের পদ স্থগিত হওয়া সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর বারিধারায় নিজের বাসায় জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে পদ সাময়িক স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছি। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রেরিত এক চিঠিতে অভিযোগ করা হয়েছে যে, দলের অভ্যন্তরে হানাহানি ও সংঘাতে মদদ দিয়েছেন এবং এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আছেন, যা আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমি এহেন কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, যে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি পক্ষপাতদুষ্ট ও সত্যনিষ্ঠ নয়। আমি দাবি জানাই এই বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। আমি নিজেও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। দলের অভ্যন্তরে একটি ষড়যন্ত্রমূলক গোষ্ঠী বিএনপির আদর্শ ও নেতৃত্বকে বিতর্কিত করতে সচেষ্ট। আমি আশা করি, চেয়ারপারসনের ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিচক্ষণ নেতৃত্বে একটি ন্যায়সংগত সিদ্ধান্ত হবে এবং আমার রাজনৈতিক সম্মান পুনঃস্থাপন করা হবে।

১৯৮৬ এবং ১৯৯৬ সালে দুই দফায় এমপি গিয়াস কাদের চৌধুরী বলেন, আমি বিএনপির একজন আদর্শিক রাজনীতিক। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সর্বদা দলের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছি এবং জনগণের পাশে থেকেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও একটি বিশেষ মহলের চক্রান্তমূলক প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। আমি শুধু নিজে সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ছিলাম না বরং দলের ভাবমূর্তি রক্ষায় চট্টগ্রামের রাউজান এলাকায় আওয়ামী প্রভাবিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছি। বরং আমি একাধিকবার দলের কেন্দ্রীয় ফোরামে লিখিতভাবে এবং সরাসরি কিছু নেতাকর্মীর অপতৎপরতার বিষয়ে সতর্ক করেছি। তাসত্ত্বেও উল্টো আমাকে অপরাধী বানিয়ে পদ স্থগিত করা দলের শৃঙ্খলার পরিপন্থি ও গভীর ষড়যন্ত্রের অংশ।

গিয়াস কাদের চৌধুরী বলেন, আমার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি চিঠি প্রদান করেছি যাতে রাউজানের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়। অথচ সে উদ্যোগকেই ভুল ব্যাখ্যা করে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৯ জুলাই) রাউজানের ঘটনায় স্থানীয় ৫ নেতাকে বহিষ্কার, উত্তর জেলা কমিটি বিলুপ্তসহ গিয়াস কাদের চৌধুরীর পদ স্থগিত করে বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X