কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:১০ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

দেশ গড়তে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন দেশের ভবিষ্যৎ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থা যেন বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে নারী সমাজকে এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে যেমন একটি বাংলাদেশ প্রত্যাশিত, তেমন একটি নিরাপদ, মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “নারীরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কোনো দেশ নারী শক্তিকে পরিকল্পনার বাইরে রেখে এগোতে পারে না। অথচ বাস্তবতায় দেখা যায়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীরা এখনও অনেকাংশে পিছিয়ে। বিএনপি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে। নারীদের শিক্ষা ও আর্থিক সক্ষমতা বাড়ানো গেলে পারিবারিক সহিংসতাও কমে আসবে।”

এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে অন্তত ৫০ লাখ প্রান্তিক পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে, যাতে তারা বিভিন্ন সরকারি সহায়তা ও সুবিধা সহজেই পেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X