কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০১:১৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহাঙ্গীর কবির।

শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান কালবেলাকে বলেন, সবার দোয়ায় আমীরে জামায়াতের ওপেন হার্ট সার্জারি ভালোভাবে সম্পন্ন হয়েছে। তার ৪টি আর্টারিতে ব্লক সরানো হয়েছে। বর্তমানে তিনি কার্ডিয়াক আইসিইউতে পর্যবেক্ষণে রয়েছে। কার্ডিয়াক সার্জন জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে ৭ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সার্জারির পর সংবাদ সম্মেলনের ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার সব আপডেট তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ রয়েছেন। এ মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’

এ সময় ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘ডা. শফিকুর রহমানের দুটি ধমনিতে ৪টি বাইপাস করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির।’

তিনি আরও বলেন, ‘আগামী ৩ দিনের মধ্যে আইসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা হবে তাকে। এ ছাড়া আগামী ৩ সপ্তাহের মধ্যে রাজনৈতিক মাঠে ফিরতে পারবেন জামায়াত আমির।’

এর আগে, শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে কথা বলতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। এরপরই ডা. শফিকুর রহমানের হার্টে পাঁচ থেকে ছয়টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে তিনটি আর্টারির প্রায় ৮৫ শতাংশ ব্লক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X