কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কারের নামে গোপনে চাঁদাবাজি করছে এনসিপি : প্রকৌশলী বকুল

প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা
প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংস্কারের নামে গোপনে চাঁদাবাজি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূতিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান আয়োজন করে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র।

আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আশরাফ উদ্দিন বকুল বলেন, আমরা আশা করেছিলাম বিপ্লবের পর ছাত্রনেতারা (এনসিপি) ভালো পথে হাঁটবেন। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট শেখ হাসিনা যেমন একদিকে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আরেকদিকে উন্নয়নের নামে বড় প্রকল্পের নামে হাজার কোটি টাকা লুটপাট করত। ঠিক তেমনি বর্তমানে কথায় কথায় জুলাই বিপ্লবের চেতনাকে সামনে রেখে মুখে মুখে সংস্কার আবার গোপনে গোপনে চাঁদাবাজি। এগুলো আমাদের লজ্জা লাগে। সবার জানা উচিত এই দলটি (এনসিপি) কেন এটা করছে। আমার মনে হয়- এনসিপি আপনারা মেইন স্ট্রিম থেকে দূরে সরে গেছেন। সঠিক পথে ফিরে আসুন। আমরা শহীদের পাশে থাকব, আপনাদের বদনামের ভাগ নেব না।

প্রকৌশলী বকুল বলেন, যে কোনো বিপ্লবের পর দেশের মানুষ নতুন কিছু তথা পরিবর্তন আশা করে। যেন দেশটা আইনি শাসনের দিকে এগিয়ে যায়। মানুষ অধীর আগ্রহে বসে আছে একটি নির্বাচনের জন্য। কারণ ফ্যাসিস্ট হাসিনা তিনটি নির্বাচন তার পকেটে নিয়েছিল। কোনো ডামি, কোনোটা রাতের আবার কোনো ভোটারবিহীন। তবে এসব কিছু করে তিনি থাকতে পারেননি। জনগণ বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। সেখান থেকে আমাদের শিখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু জুলাই আন্দোলনের মহানায়ক। তার নেতৃত্বে বিএনপি ১ দফা আন্দোলন নিয়ে মাঠে না নামলে শেখ হাসিনার পতন হতো না।

আইইবি ঢাকা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোহবান, এ্যাবের সাবেক মহাসচিব আলমগীর হাসিন আহমেদ, আইইবি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, আইইবি ঢাকা কেন্দ্রের সদস্য প্রকৌশলী লোকমান প্রমুখ।

অনুষ্ঠানে শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আসাদুল ইয়ামিন, শহীদ রবিউল ইসলাম লিমন, শহীদ রাব্বি মিয়া, শহীদ রাকিব হোসাইন, শহীদ আহনাফ আবির, শহীদ অয়ন এবং শহীদ রুদ্রর পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত এবং জিয়াউর রহমানের পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিগত ১৫ বছর গুম-খুন, জুলুম নির্যাতন ও জুলাই গণঅভ্যুত্থানের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X