কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বিলম্বের যুক্তিসংগত কোনো কারণ নেই : নজরুল ইসলাম

জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক। ছবি : কালবেলা
জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে সক্ষম হয়েছি কিন্তু এখনো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। অবিলম্বে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হচ্ছে, মানুষ এখন নির্বাচন চাই। আমরা সবাই আওয়ামী লীগের যত অপরাধ আছে, সব কিছুর বিচার চাই। বর্তমানে নির্বাচন বিলম্বিত হওয়ার যুক্তিসংগত কোনো কারণ আমরা দেখছি না। আমরা আশা করি, খুব শিগগিরই সরকার নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য রাখবেন।

সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নজরুল ইসলাম এসব কথা বলেন।

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান আরও বলেন, দীর্ঘদিন আমরা একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে ছিলাম। এই পরিস্থিতিতে যেসব বিষয় প্রাসঙ্গিক, সব বিষয় নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম ও বিএনপি একমত। নির্বাচনকে অর্থবহ করতে করণীয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের মধ্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।

জমিয়তের মাওলানা মনজুরুল ইসলাম আফিন্দী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের মধ্যে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জাতীয় ইস্যুগুলোতে জাতীয় ঐক্য অপরিহার্য। আমরা দ্রুত নির্বাচন চাই। ফলে এমন কিছু করা উচিত হবে না- যাতে নির্বাচন অনিশ্চয়তার কবলে পড়ে।

তিনি আরও বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস খোলা হচ্ছে; তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উচিত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X