কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২০ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে ইস্যু করে বিএনপি অশুভ খেলা খেলতে চায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

গত নির্বাচনে ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালিয়েছিল বিএনপি। এবার তারা ড. ইউনূসকে ইস্যু করে অশুভ খেলা খেলতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আপন আর কেউ নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই বোনরা নিরাপদে ছিলেন। এবার আমি ভয় পাচ্ছি। নির্বাচনকে সামনে রেখে অশুভ শক্তি হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরার চেষ্টা করছে। এ জন্য আমাদের সতর্ক থাকতে হবে।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কাদের বলেন, কোনো অশুভ শক্তি যেন আপনাদের ক্ষতি না করতে পারে, এ জন্য সবাইকে আহ্বান করব পাশে দাঁড়াতে। নিরাপত্তা বাড়াতে হবে। বাসাবাড়ির নিরাপত্তা, মন্দিরের নিরাপত্তা, মণ্ডপের নিরাপত্তা।

তিনি বলেন, সামনে জাতীয় নির্বাচন। এর আগে অশুভ শক্তি নানা খেলা খেলবে। আমি আপনাদের আজ মানবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে তার পাঁচটি উপদেশ বলতে চাই।

এক নম্বর উপদেশ, কখনো অতীতকে নিয়ে পড়ে থাকতে নেই। অতীতের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাকে নিয়ে কে কী ভাবল, সেটা নিয়ে পড়ে থাকবেন না। অন্তত যদি বলে আপনি ভালো কাজ করছেন, তাহলে অন্যের কথায় পিছিয়ে যাবেন না। আমাদের নেত্রী সেটা করেন। সময়কে কখনো পরিহাস করা উচিত নয়। সময় সবচেয়ে শক্তিশালী। নিজের জীবনকে কখনো অন্যের সঙ্গে তুলনা করা উচিত নয়। কারণ প্রত্যেকের জীবনের আলাদা পথ আছে।

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৩

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৫

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৬

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৭

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১৮

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৯

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

২০
X