কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়নগরে রাস্তায় শুয়ে বিক্ষোভ, যানচলাচল বন্ধ 

রাস্তায় শুয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা
রাস্তায় শুয়ে বিক্ষোভ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দলটিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টা থেকে রাজধানীর বিজয় নগরে আল রাজি কমপ্লেক্সের সামনের সড়ক অবরোধ করেন তারা।

‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা রাস্তার ওপর শুয়ে পড়েছেন। অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে আল রাজি কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে।

বিভিন্ন দলের নেতারা সেখানে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন। জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ সংহতি জানিয়ে বক্তব্য রেখেছেন।

এই কর্মসূচিকে ঘিরে পল্টন মোড় থেকে কাকরাইল অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X